ব্রেকিং নিউজ
বাংলার সময়
৪ জুলাই ২০২৬, ১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার মেসির জন্য দুঃখ সংবাদ

বিশ্বকাপের শেষ বত্রিশে আজ কেপ ভার্দের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ম্যাচটি হবে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে। তবে ম্যাচের কয়েক ঘণ্টা আগে এল বড় এক দুঃসংবাদ।

Mojo Birat Car Bar

লাইভশেষ ৩২
  1. অস্ট্রেলিয়া
আর্জেন্টিনা

আর্জেন্টিনা

কেপ ভার্দে
কলম্বিয়া

কলম্বিয়া

ঘানা

ঘানা

অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র
Advertisement

লিওনেল মেসির শহর মিয়ামিতে আজ জারি হয়েছে ঝড়ের সতর্কতা। স্থানীয় সময় বিকেল ছয়টায় শুরু হওয়ার কথা এই ম্যাচের। এর আগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

বৃষ্টি অবশ্য খুব একটা সমস্যার বিষয় নয়, ঝুম বৃষ্টিতেও ফুটবল খেলা চলতে থাকে। কিন্তু বড় সমস্যাটা হবে বজ্রপাত হলে।

Advertisement

আজ সকালের দিকে মিয়ামির আকাশ ছিল বেশ মেঘলা, মাঝে মাঝে দেখা গেছে ধূসর মেঘও। আবার কিছু সময়ের জন্য আকাশ পরিষ্কার হয়ে সূর্যের দেখাও মিলেছে।

আবহাওয়া প্রতিবেদন অনুযায়ী, বিকেলে রোদ, মেঘ আর ঝড়ের পালাবদল দেখা যেতে পারে মিয়ামিতে। তবে বজ্রপাত হলেই ঝুঁকি বেড়ে যাবে।

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, স্টেডিয়াম থেকে তেরো কিলোমিটারের মধ্যে বজ্রপাতের আভাস পাওয়া গেলে অন্তত ত্রিশ মিনিটের জন্য খেলা বন্ধ রাখতে হয়। এই সময়ে মাঠ থেকে খেলোয়াড় ও গ্যালারি থেকে দর্শক, দুজনকেই সরিয়ে নেওয়া হয়।

এই ত্রিশ মিনিটের মধ্যে যদি আবার বজ্রপাত হয়, তাহলে সময় আবার নতুন করে গণনা শুরু হয়। তাই খেলা কতক্ষণ বন্ধ থাকবে, তা আগে থেকে বলা কঠিন।

পুরোটাই নির্ভর করছে আবহাওয়ার ওপর। খেলা বন্ধ হয়ে আবার শুরু হওয়ার আগে খেলোয়াড়দের পাঁচ মিনিট শরীর গরম করার সুযোগ দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলার সময় সকল অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করবে।

আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার

আর্জেন্টিনার মেসির জন্য দুঃখ সংবাদ

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী

ইউসিএসআই ইউনিভার্সিটির সঙ্গে এনটিসির নতুন অংশীদারিত্ব

কাজী নজরুল ইসলাম প্রেমের কবি।

বাংলা সময় আবারোও পথ চলা শুরু করেছে

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

১০

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

১১

সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ

১২

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

১৩

একটা শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১৪

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

১৫

নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৬

যশোরে কৃষক দল নেতা মহসিন আলীকে শোকজ

১৭

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী

১৮

দৌলতদিয়া ঘাটে পদ্মায় বাস পড়া নিয়ে যা বলল নৌপরিবহন মন্ত্রণালয়

১৯

দীপিকার মানসিক স্বাস্থ্য আন্দোলনের অজানা গল্প শোনালেন প্রকাশ পাড়ুকোন

২০