০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ঘুষের দুই লাখ টাকাসহ হাতেনাতে আটক সাবরেজিস্ট্রার ও দুই সহযোগী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ঘুষের দুই লাখ টাকাসহ সাবরেজিস্ট্রার ও তাঁর দুই সহযোগীকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  মঙ্গলবার বিকেলে দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি দল পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ের সাবরেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশ।

দুদক জানায়, এক আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের জন্য নগরের আদালত ভবনে অবস্থিত পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে যান। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও নিবন্ধন আটকে রাখা হয়। এর কারণ জানতে চাইলে সাবরেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দলিল দুটি নিবন্ধনের বিনিময়ে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ করা হয়।

পরে ওই আইনজীবী দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। এরপর তিনি দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১–এ লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর আজ বিকেলে তিনি ঘুষের টাকা দিতে যান। এ সময় অভিযান চালিয়ে ঘুষের দুই লাখ টাকাসহ তিনজনকে আটক করে দুদক।

দুদক চট্টগ্রামের উপপরিচালক রিয়াজ উদ্দিন প্রথম আলোকে তিনজনকে ঘুষের টাকাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চট্টগ্রামে ঘুষের দুই লাখ টাকাসহ হাতেনাতে আটক সাবরেজিস্ট্রার ও দুই সহযোগী

চট্টগ্রামে ঘুষের দুই লাখ টাকাসহ হাতেনাতে আটক সাবরেজিস্ট্রার ও দুই সহযোগী

আপডেট সময় : ০১:৩৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬