১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলাদেশ ২-১ নেপাল

সাগরিকার গোলে নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বল নেপালের গোললাইন পেরিয়ে যেতেই উদযাপন শুরু করলেন মোসাম্মৎ সাগরিকা। উদযাপনে তার সঙ্গী হতে ছুটে এলেন বাকি সতীর্থরা। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামের গ্যালারিতে বাংলাদেশের পতাকা হাতে আজ একজনই ছিলেন। তার গর্জন ও উচ্ছ্বাসটা যেন মুহূর্তেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝেও ছড়িয়ে পড়ল।

রেফারির শেষ বাঁশি বাজাতে তখন মিনিট কয়েক বাকি। সেই সময় সাগরিকা যখন গোল করলেন, তখন সবাই ধরেই নিয়েছেন বাংলাদেশের শিরোপার মঞ্চে জায়গা করে নেওয়া সময়ের ব্যাপার মাত্র।

শেষ পর্যন্ত সেটিই হলো। পিছিয়ে পড়েও নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ।

রাতে দ্বিতীয় সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক ভারত। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী শুক্রবার (৫ জুন) হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে নামবে বাংলাদেশ।

গ্যালারিতে বাংলাদেশের পতাকা হাতে এক সমর্থক। ছবি: মীর ফরিদ, গোয়া থেকে ম্যাচ তখন ১-১ সমতায়। যোগ করা সময়ে শামসুন্নাহার জুনিয়র দারুণ নৈপুণ্য দেখিয়ে বল বাড়ান গোলমুখে। নিখুঁত টোকায় বাকি কাজ সারেন সাগরিকা। বাংলাদেশের আরেক গোল করেন ঋতুপর্ণা চাকমা।

সাফের গত দুই ফাইনালে নেপালকে তাদের মাঠে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালের ফাইনালের স্কোরলাইনের পুনরাবৃত্তি হয়ে গোয়ার সেমিফাইনালে।

আজ তিন পরিবর্তন এনে একাদশ সাজান বাংলাদেশ কোচ পিটার বাটলার। ভারত ম্যাচে খেলা মনিকা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও সুরমা জান্নাতের বদলে খেলান আফঈদা খন্দকার, উমেহ্লা মারমা ও সুরভী আকন্দ প্রীতিকে। আগের দিন মা হারানো অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিমকেও রাখেন বেঞ্চে।

শুরু থেকেই অগোছালো ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। মারিয়ার পাসগুলো হচ্ছিল না নিখুঁত। রক্ষণও ছিল না জমাট। নেপাল তাই আধিপত্য দেখাতে থাকে। ২২ মিনিটে এগিয়েও যায় তারা।

কর্নারের পর মিলি আক্তার দুর্বল ফিস্টে ক্লিয়ার করতে পারেননি পুরোপুরি। বঙ্ েজটলার ভেতরে বল পেয়ে গীতা রানি চিপ শটে লক্ষ্যভেদ করেন। ন/দ

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

এনসিটিবি উদ্যোগে বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর কাজ শুরু

বাংলাদেশ ২-১ নেপাল

সাগরিকার গোলে নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

আপডেট সময় : ০৫:০০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬